করোনা সনাক্তে একসঙ্গে অ্যাপল-গুগল

১১ এপ্রিল, ২০২০ ১১:৫৩  
করোনা সনাক্তে এবার একসঙ্গে কাজ শুরু করেছে অ্যাপল এবং গুগল। আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য ব্লুটুথ ভিত্তিক কনটাক্ট টেস্রিং ফিচার। এর মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তি কাছে আসার সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে হাতের স্মার্টফোনটি। পাশাপাশি নতুন এই পদ্ধতিতে বিশ্বস্বাস্থ্য সংস্থা অনুমোদিত অ্যাপগুলোতেওই এই তথ্য শেয়ার করতে পারবেন ব্যবহারকারী। একাধিক ডকুমেন্ট ও হোয়াইট পেপারে পদ্ধতিটির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে গুগল এবং অ্যাপল। এতে বলা হয়েছে, এক্ষেত্রে শর্ট-রেঞ্জ ব্লুটুথ লো এনার্জি বা বিএলই পদ্ধতি ব্যবহার করা হয়েছে যেন একটি যোগাযোগ সনাক্তকরণ স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা যায়। এখানে পরিচয় গোপন রাখতে ব্যবহৃত হচ্ছে ‘অ্যানোনিমাস কি’। আর প্রতি ১৫ মিনিট পরপর এই পরিচয়গুলোও বদলে যেতে থাকবে।